চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

 বাংলাদেশে প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত

ঢাকা অফিস :    |    ০৭:৫৬ পিএম, ২০২১-১১-২৯

 বাংলাদেশে প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত

ঝিনাইদহের কালীগঞ্জের ছয় নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। বাংলাদেশে এই প্রথম তৃতীয় লিঙ্গের কোন ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হলেন। যিনি স্থানীয়দের মাঝে ঋতু হিজড়া নামে পরিচিত।কালীগঞ্জের নির্বাচন কর্মকর্তা আলমগির হোসেন সোমবার এই খবর নিশ্চিত করেছেন। রবিবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেখানকার নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম সানাকে পরাজিত করেন তিনি। যা নিয়ে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার জেলার কালীগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৯ জন প্রার্থী।এর মধ্যে ছয় নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন জন। সেখানেই নজরুল ইসলাম ঋতু 'আনারস' প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ান। ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ছয়শ বলে জানিয়েছেন মি. হোসেন। এর মধ্যে ভোটে অংশ নিয়েছেন অন্তত ৭৫% ভোটার। প্রাথমিক ফলাফল অনুযায়ী, নজরুল ইসলাম ঋতু ৯ হাজার ৫৫৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম সানা পেয়েছেন ৪ হাজার ৫২৯টি ভোট। অন্যদিকে হাতপাখা প্রতীক নিয়ে দাঁড়ানো ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আরেক প্রতিদ্বন্দ্বী মো. মাহবুবুর রহমান পেয়েছেন ৮০৯টি ভোট। ভোটে জয়ী হয়ে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাতকারে নজরুল ইসলাম ঋতু বলেন, ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর কাছে আমি ঋণী। আমি হিজড়া হলেও মানুষ আমাকে পছন্দ করেছে, আমাকে ভোট দিয়ে পাস করিয়েছে, আমি তাদের মনের আশা পূরণে চেষ্টা করে যাবো।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর